২২ মার্চ ২০২৬

হাটহাজারীতে আরও ৬০ পারিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর

হাটহাজারী প্রতিনিধি »

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে হাটহাজারীতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন, ‘৩য় পর্যায়ের ২য় ধাপে হাটহাজারী পৌরসভায় ২৪টি ও মধ্যম পাহাড়তলি পশ্চিম আলমপুর এলাকায় ৩৬টিসহ মোট ৬০টি ঘর প্রদান করা হবে। বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের মত হাটহাজারীতেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।’

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ঘরপ্রাপ্ত অনেক ভূমিহীন-গৃহহীন জানেন না— ঘরগুলো কে প্রদান করছেন। জানতে চাইলেই তারা স্থানীয় জনপ্রতিনিধিদের কথা বলেন। তাই সবাই যেন জানতে পারেন মাননীয় প্রধানমন্ত্রীই ঘরগুলো প্রদান করছেন।

এর আগে হাটহাজারীতে ১ম পর্যায়ে ১৫ টি, ২য় পর্যায়ে ১০ টি এবং ৩য় পর্যায়ের ১ম ধাপে ২৪ টি ঘর প্রদান করা হয়। এসময় সহকারী কমিশনার ভূমি আবু রায়হান এবং কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন