১৮ মার্চ ২০২৬

হাটহাজারীতে ইয়াবাসহ আটক ১

হাটহাজারী প্রতিনিধি»

চট্টগ্রামে হাটহাজারী থানার বুড়িশ্চর এলাকা থেকে মোঃ নাসিম  নামের এক  মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

৭ অক্টোবর( বৃহস্পতিবার) রাতে দিকে বুড়িশ্চর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পারভেজ চট্টগ্রামের চান্দঁগাও থানাধীনচমোহরা এলাকার মৃত সালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মোঃ সোহরাওয়ার্দি  বলেন, রাত্রিকালীন বিশেষ  অভিযান নাসিম  নামের চিহ্নিত ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দাযের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন