হাটহাজারী প্রতিনিধি »
হাটহাজারীতে পৃথক অভিযানে ১৬০ পিস ইয়াবা ও ২০লিটার চোলাই মদসহ তিন যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ক-সার্কেলের হাটহাজারী টিম।
শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ক-সার্কেলের হাটহাজারী টিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শফিয়ার রহমানের নেতৃত্বে হাটহাজারী টিম হাটহাজারী থানার দক্ষিণ মেখল দয়াময় স্কুলের পশ্চিম পার্শ্বে ইউসুফ মিয়ার বাড়িতে অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আলাউদ্দিনকে আটক করা হয়। অন্যদিকে বৃহস্পতিবার একই এলাকার ৯ নং ওয়ার্ডের গুন্না মিয়া সারেং এর বাড়ির রুবেলকে ১১০ পিস ইয়াবা এবং পৌর সদরস্ত ফটিকা ৫নং ওয়ার্ডের পশু হাসপাতাল সড়কের রাজা মিয়া কন্ট্রাকটর বাড়ি এলাকা থেকে ২০লিটার চোলাই মদসহ সত্তারকে আটক করা হয়।
আটক তিনজন হলো— মোহাম্মদ আলাউদ্দিন (২৯), মো. রুবেল (৩০) ও মো. আবু সাত্তার (৪৩)। তাদের মধ্যে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শফিয়ার রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে হাটহাজারী মডেল থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন এলাকায় মাদক বিক্রি করে আসছিল।












