২৭ মার্চ ২০২৬

হাটহাজারীতে ইয়াবাসহ এক ব্যাক্তি আটক

হাটহাজারী প্রতিনিধি»

হাটহাজারীতে ১১০ পিস ইয়াবা সহ মোঃজিসান (২৯) নামে এক ব্যাক্তি আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় চট্টগ্রাম  ক-সার্কেল হাটহাজারী। 

রবিবার (১২ সেপ্টেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চট্টগ্রাম (ক -সার্কেল) হাটহাজারীর উপ-পরিদর্শক  শফিয়ার রহমান এর নেতৃত্বে পৌরসদরস্থ পশ্চিম দোওয়ান নগর ঈদগাঁও হতে মোঃ জিসানকে যুবককে আটক করা হয়।

আটককৃত জিসান পৌরসভার ১ নং ওয়ার্ড,সন্দীপ পাড়া পশ্চিম দেওয়ান নগর এলাকার নয়া সওদাগর বাড়ির মোঃ জাহাঙ্গীর আলমের পুত্র।

এ বিষয়ে উপপরিদর্শক শফিয়ার রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে  পৌরসদরস্ত  দেওয়ান নগর ইদগাঁও এলাকা হতে বরিবার রাতে  ১১০ পিস ইয়াবা সহ আসামী মোঃ জিসান (২৯) কে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে সামাজিক ক্ষতি করে আসছে।তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে ১ টি মামলা দায়ের করা হয়।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন