১৩ মার্চ ২০২৬

হাটহাজারীতে উপজেলা পরিষদের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামে হাটহাজারীতে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় ও দারিদ্র্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। র

বিবার (২৯ আগস্ট) উপজেলা পরিষদের অর্থায়নে এ সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ এ মিলনায়তনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা সভাপতিত্বে জেসমিন আক্তারে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. রাশেদুল আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ নুরুল আলম বাসেক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের জাগৃতি’র সভাপতি মোঃ লোকমান চৌধুরী, সাধারণ সম্পাদক মো ওসমান, মহিলা মেম্বার বেবীসহ উপজেলা ও ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ১৮জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ