হাটহাজারী প্রতিনিধি»
হাটহাজারীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পরিবার একেবারে নিঃস্ব হয়ে যায়। রুহান (৬) নামে এক শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। শিশু রুহনার মা আশাঙ্কাজনক অবস্থা।তাছাড়া অগ্নিদগ্ধ হয়ে ৬ ব্যক্তি আহত হয়েছে।
বুধবার ভোররাতে পৌরসভার ১ নং ওয়ার্ডে রঙ্গীপাড়া এলাকার ফজল হক সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতি আনুমানিক ৫০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। ধারনা করা হচ্ছে বৈদ্যাতিক শর্ট সার্কিক থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে ঐ এলাকায় হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে ৬ পরিবারের বসত ঘর ও ঘরের রক্ষিত যাবতীয় মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়নন্ত্রে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, আবু তাহের, মোঃ শাহ আলম, মাবিয়া খাতুন, নুরুল আলম, নুর বেগম ও ফুরুক আহম্মদ। অগ্নিদগ্ধরা হলেন, আনোয়ার খাতুন (৪৫, বৃষ্টি (৬), লাকী আক্তার (৩৫), কালু মিয়া (১৮), ছনোয়ারা বেগম (৬৫) অগ্নিকান্ডের সংবাদ পেয়ে বুধবার সকালে ইউএনও শাহিদুল আলম ও পৌর সভার সহায়ক কমিটির সদস্য আলী আজম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে উপজেলা প্রশাসনের থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারকে দুই বান্ডিল টিন, ৬ হাজার টাকা, ৫ টি করে কম্বল ও খাদ্যসাসগ্রী বিতরণ করা হয়েছে। তাছাড়া অগ্নিদগ্ধ হয়ে রুহান মৃত্যুর কারণে তার দাফনের জন্য ২০ হাজার টাকা প্রদান করাদ হয়েছে। অগ্নিকাণ্ডে পরিবারকে পৌরসভার পক্ষ থেকে ৫০ কেজি ওজনের তিন বস্থা চাউল দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহজাহান বলেন, অগ্নিকান্ডে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
বাংলাধারা/এফএস/এফএস












