১৩ মার্চ ২০২৬

হাটহাজারীতে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন

বাংলাধারা প্রতিবেদন »  

হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। এ সময় তার বাসায় সাত দিনের খাবার পাঠিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৬ মে) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। তার পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারবেন না। তার পরিবারের সদস্য সংখ্যা চার। তার পরিবারের অবস্থা বিবেচনা করে দুই সপ্তাহ তার পরিবারে খাদ্য সরবরাহ করা হবে। আজ তার বাসায় আগামী ৭ দিনের খাবার (১০ কেজি চাল, ডাল, ছোলা, আলু, তেল, সেমাই, চিড়া, পেয়াজ, মিষ্টি কুমড়া) পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ