১৩ মার্চ ২০২৬

হাটহাজারীতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটর চাইকেল আরোহী নিহত, আহত ২

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি »

চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বাসস্টেশন জিরো পয়েন্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ কোম্পানীর একটি কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আবদুল খালেক (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছে মঞ্জুরুল আলম (৩৬) ও সাজ্জাদ (৩৫) নামে আরও দুই ব্যক্তি।

রবিবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেক ১নং পাহাড়তলীর পশ্চিম ছড়ারকূল এলাকার মো.ইমরান শরীফের পুত্র। গুরুত্বর আহত মঞ্জুরুল আলম ফতেয়াবাদ মধু চৌধুরী বাড়ি। তবে আহত আরেক ব্যক্তি সাজ্জাদের ঠিকানা এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও উপস্থিত লোকজন থেকে জানা যায়, দুপুর দুটার দিকে প্রাণ কোম্পানীর একটি কাভার্ড ভ্যান চট্টগ্রাম নগর থেকে হাটহাজারী দিকে আসছিল।একই সাথে একটি মোটরসাইকেল করে তিনজন আরোহী আসছিল বাজারে। কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল দ্রুত গতিতে আসার কারণে নিয়ন্ত্রিণ হারিয়ে কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এসময় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় আবদুল খালেক। অপর আরোহীরা গুরুত্বর আহত হয়।

এই ব্যাপরে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মোঃ শাহাজাহান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয় জনগনের সহযোগিতা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে আমাদের এ্যাম্বুল্যান্সের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করে, বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

হাটহাজারী থানা পুলিশের এসআই প্রদীপ জানান, কাভার্ড ভ্যান চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে কাভার্ড ভ্যান আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ