হাটহাজারী প্রতিনিধি»
হাটহাজারী পৌরসদর এলাকা থেকে ২৮ টুকরো (৫০ ঘনফুট) আকাশ মনি গোল কাঠ জব্দ করেছে স্থানীয় বনবিভাগ। যার আনুমানিক মুল্য ৫০হাজার টাকা।
শুক্রবার( ২১জানুয়ারী) বিকেলে পৌরসদরস্ত মিরেরহাট এলাকা থেকে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী এ কাঠগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী জানান,গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী রেঞ্জের অধীনে পৌরসদরস্ত মিরেরহাট এলাকা থেকে জীপ গাড়ী ভর্তি ২৮টুকরো(৫০ ঘনফুট) আকাশ মনি কাঠ আটক করা হয়। যার আনুমানিক মুল্য ৫০হাজার টাকা।মামলা প্রক্রিয়াধীন রয়েছে।অভিযান চলমান থাকবে।
এই অভিযানের অফিস সহঃ আশু দাশ,এফজি হাসমত আলী, এফজি শাহ আলম,সুরুজ মিয়া জুয়েল খাঁন সহযোগিতা করেন।












