৭ মার্চ ২০২৬

হাটহাজারীতে জাতীয় শোক দিবসে দুই পক্ষের সংঘর্ষ; ইউপি চেয়ারম্যানসহ আহত ২

সুমন পল্লব, হাটহাজারী প্রতিনিধি »

হাটহাজারীর উত্তর মার্দাশায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন চৌধুরী মাসুদসহ অসীম মল্লিক নামের এক নেতা গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনার জন্য একে অপরকে দোষারোপ করছেন।

রবিবার (১৫ আগস্ট) ইউনিয়নের জোরপুকুর পাড়স্থ স্থানীয় উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা মাদার্শা উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকে। তাঁরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে মসজিদে যায়। কোরআন খতম শেষে মসজিদ থেকে বাহিরে এসে অনুষ্ঠানের আয়োজনকারীরা স্হানীয় ইউ পি চেয়ারম্যান ও আহত অসীমের সাথে সংঘর্ষের ঘটনা দেখতে পায়। স্বেচ্ছাসেবক লীগ নেতা অসীমকে রক্তাক্ত অবস্থায় উপস্থিত লোকজন উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঘটনার সংবাদ অবহিত হয়ে সাংবাদিকেরা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে সেখানে রক্তাক্ত অবস্থায় আহত অসীম মল্লিক সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর উত্তর মাদার্শা চেয়ারম্যান মাসুদ আমাকে ধাক্কা দেয় এবং আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। চেয়ারম্যান ও তার অনুসারীরা আমাকে মেরে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেয়। এক পর্যায়ে স্থানীয় নেতৃবৃন্দরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন বলেন, দুপুরে অসীম মল্লিক নামের এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিতে আসেন।তার নাক দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন চৌধুরী মাসুদ জানান, এটা পূর্ব পরিকল্পিত। আমার এলাকায় জনপ্রিয়তা থাকায়, কিছু ব্যক্তি ইশ্বার্নিত হয়ে আমার জনপ্রিয়তাকে ক্ষুন্ন করার জন্য পায়তারা করছে তাই আজকে বিশেষ দিবসে এর বহিঃপ্রকাশ। আমি নিজেও আহত।

হাটহাজারী মডেল থানায় কর্মরত ডিউটি অফিসার এসআই আকরাম বলেন, এই ঘটনা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমি অফিসিয়ালি ওইরকম কিছু পায়নি।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ