১৩ মার্চ ২০২৬

হাটহাজারীতে ট্রাকসহ ১৯৫ বস্তা সরকারি চাল জব্দ

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাটের পশ্চিম দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১নং পাহাড়তলী ওয়ার্ডের ঠান্ডাছড়ি রিসোর্টের পূর্ব পাশে অভিযান চালিয়ে সরকারি খাদ্য অধিদপ্তরের ট্রাকসহ ১৯৫ বস্তা চাল জব্দ করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ আলম জানান, রাঙ্গামাটি থেকে একটি সরকারি খাদ্য অধিদপ্তরের চালের ট্রাক ঠান্ডাছড়ি এলাকার ট্রাক ড্রাইভার নেজাম প্রকাশ চাকমা জামাই তার শালির জামাই রাসেলে ঘরে রাখছে। গোপন সংবাদের খবর পেয়ে অভিযান চালিয়ে ১৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ