বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম হাটহাজারী উপজেলায় সরকারের বরাদ্দকৃত চাল নিয়ে চালবাজি করায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।
জানা গেছে, গত ৬ এপ্রিল করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের বরাদ্দকৃত চাল গরিব অসহায়দের মাঝে বিতরণ শেষে ছবি তোলে। তারপর আবার সেই বিতরণ করা চাল ফেরত নিয়ে নেয়। আর এ কারণেই হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছারকে বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল চাল দেয়ার কথা বলে ২৬টি পরিবারকে পরিষদে ডেকে আনেন হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চেয়াম্যান নুরুল আবছার। এরপর চাল বিতারণের ফটোসেশন করে পরে তাদের কাছ থেকে চাল কেড়ে নেয়। এর প্রতিবাদ করায় ওই পরিবারগুলোর উপর হামলা চালায় চেয়ারম্যানের লোকজন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












