১০ মার্চ ২০২৬

হাটহাজারীতে নবাগত ইউএনও’র ১ম ভ্রাম্যমান আদালতের অভিযান

হাটহাজারী প্রতিনিধি »

সরকার নির্দেশিত কঠোর লকডাউনে বিধি-নিষেধ উপেক্ষা করে বিকাল ৫ টার পর দোকান খোলা রাখায় দুটি দোকানকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার ( ১৩ জুলাই) হাটহাজারী পৌর এলাকার কাচারী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহিদুল আলম যোগদানে পর ১ম অভিযান পরিচালনা করেন।

একইসাথে সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ মাস্ক না পড়ায় এক ব্যক্তিকে ১শ টাকা অর্থদন্ড প্রদান করেন। পাশাপাশি করোনা সংক্রমণ রোধে জনসচেতনতার লক্ষে ব্যাপক মাইকিং করেন তিনি।

নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম জানান, সরকার নির্দেশিত চলমান কঠোর লকডাউনে বিধি-নিষেধ উপেক্ষা করে বিকেল ৫ টার পর দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে দুই দোকানিকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছি।

এসময় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় পেশকার মোঃ আবু সায়েম, হাটহাজারী মডেল থানার পুলিশ, ভূমি অফিসের লোকজন উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ