১৮ মার্চ ২০২৬

হাটহাজারীতে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

হাটহাজারী প্রতিনিধি  »

হাটহাজারী উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের জানালা ভেঙ্গে ডিএ, টিএ এর নগদ ২ লক্ষ ৭০ হাজার টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার(১৫ জুন) দিবাগর রাত ৩ টার দিকে এই চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন, টিএসও ইমতিয়াজ হোসাইন ও হাটহাজারী মডেল থানা পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাউসার আক্তার জানান, কে বা কারা মঙ্গলবার রাতে কার্যালয়ের জানালা ভেঙ্গে প্রবেশ করে জরুরি কাগজপত্র তছনছ করে এবং আলমারিতে রাখা স্টাফদের ডিএ, টিএ বিলের নগদ ২ লক্ষ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। আমাদের আভ্যন্তরীন তদন্তের কারণে আমরা থানায় অভিযোগ দায়ের করিনি।

হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, চুরির বিষয়টি আমরা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করি। কিন্তু যথাযত কর্তৃপক্ষ কোন অভিযোগ দায়ের করেনি।

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, আমাকে জানানো পর আমি পুলিশকে অবহিত করি এবং ঘটনাস্থল পরিদর্শন করি। পরিদর্শনে গিয়ে জানতে পারি নগদ টাকা ছিল তা নিয়ে যায়।

উল্লেখ্য এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করেনি কর্তৃপক্ষ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন