বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উদালিয়া ফকির টিলার উত্তরে খাল দিয়ে পাচার করে নেয়ার সময় ১৫৪ পিছ সেগুন কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৮ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, ফেইসবুকে একজন সচেতন নাগরিক আমাকে কাঠ পাচারের খবর দিলে আমি উপজেলার উদালিয়া, ফকির টিলার উত্তরে নাছিরের বাড়ির পেছনে দ্রুত অভিযান পরিচালনা করি। এ সময় প্রায় ১৫৪ পিছ সেগুন কাঠ জব্দ করি। চোরাকারবারিরা ভ্রাম্যমাণ আদালত দেখে খালে ঝাপ দিলে কাউকে ধরা যায় নি।
উল্লেখ্য, একটা চক্র দীর্ঘদিন ধরে এই এলাকায় সরকারি বনের কাঠ কেটে পাচার করে আসছে।তাদেরকে ধরার জন্য নজরদারি অব্যাহত থাকবে।
বাংলাধারা/এফএস/টিএম












