হাটহাজারী প্রতিনিধি»
পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে পুকুর ভরাটের দায়ে হাটহাজারীতে সুকুমার রায় নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার ( ১০ নভেম্বর) উপজেলার চৌধুরীহাট নন্দীপাড়া বিশ্বস্বরী কালী মন্দিরের পিছনে শত বছরের একটি পুকুর ভরাটের সময় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম জানান,পরিবেশ আইন লঙ্ঘন করে পুকুর ভরাট করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ অনুসারর সুকুমার রায় নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে পুকুর ভরাটের কাজে সহায়তাকারী বালুভর্তি একটি ট্রাক আটক করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস












