হাটহাজারী প্রতিনিধি»
হাটহাজারী উপজেলায় নাজির হাট- খাগড়াছড়ি মহা সড়কের মুন্সির মসজিদ এলাকা থেকে আনুমানিক ৭০ঘনফুট আকাশ মনি কাঠ ও পিকাপ ভর্তি পাহাড়ি মাটি জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহিদুল আলমের নেতৃত্বে ১টি পিকআপ (চট্ট মেট্রো-ন১১-৩৪১৫) ও ১টি নাম্বারবিহীন জীপ গাড়ীসহ আকাশমনি কাঠ ও পাহাড়ি মাটি গুলো জব্দ করা হয়।কাঠগুলো যার আনুমানিক মুল্য ২০হাজার টাকা।
পরে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে কাঠ বোঝাই জীপ গাড়ির মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা করা হয় এবং বন বিভাগ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ইউএনও মোঃশাহিদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে পাহাড়ি মাটি ভর্তি পিকাপ ও কাঠ বোঝাই জীপ আটক করে।কাঠভর্তি জীপে ৫০হাজার টাকা জরিমানা করা হয় এবং মাটি ভর্তি পিকাপের কোন মালিক না পাওয়ায় আটক করা হয়।কাঠ ভর্তি জিপটি বন বিভাগে হস্তান্তর করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এ অভিযান অব্যাহত থাকবে।












