হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি»
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর সহায়তায় ঘাসফুল কর্তৃক মেখল ইউনিয়নে বাস্তবায়নাধীন সোশ্যাল এ্যাডভোকেসি এ্যান্ড নলেজ ডিসেমিনেশন ইউনিটের আওতায় প্রতিবন্ধিতা জরিপে অন্তর্ভূক্তিকরণ বিষয়ক “মতবিনিময় সভা” ও “সনাক্তকরণ ক্যাম্পেইন” এর উদ্বোধন কর হয়।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) হাটহাজারী উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন ঘাসফুল এর ডিরেক্টর (অপারেশন)মুহাম্মদ ফরিদুর রহমান।
মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার সোহনিয়া আকতার বিল্লাহ।
প্রকল্পের লক্ষ্য,উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কিত বিষয়ে প্রেজেন্টেশন প্রদান ও সঞ্চালনা করেন ঘাসফুল এর ব্যবস্থাপক ও এসডিপি ফোকাল মোঃ নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাইদা আলম,হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়–য়া, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মোহাম্মদ আরিফ।
এই সময় উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান,সদস্যবৃন্দ, মেখলের এর বিভিন্ন ওয়ার্ড হতে শিক্ষক,ইমাম,সমাজ প্রতিনিধি,সাংবাদিক,বিভিন্ন ধর্মীয় নেতা,প্রতিবন্ধি ব্যক্তি,অভিভাবকসহ সকল শ্রেণী পেশার মানুষ ও ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।
বাংলাধারা/এফএস/এফএস












