২১ মার্চ ২০২৬

হাটহাজারীতে ফুটপাত দখল করে গড়া ২৫ দোকান উচ্ছেদ

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের হাটহাজারীতে ফুটপাত দখল করে গড়ে তোলা ২৫ টি মুদির দোকান উচ্ছেদ করেছে উপজেলো প্রসাশন।

বুধবার ( ১১ সেপ্টেম্বর) উপজেলা নিরাবাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন উপজেলার কাচারি রোড এলাকায় দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে দুই পাশের ফুটপাত দখল করে গড়ে উঠা ২৫ টি মুদির দোকান উচ্ছেদ করেন।

ইউএনও রুহুল আমিন বাংলাধারাকে জানান, রাস্তার পাশের মুদির দোকানের মালিকেরা ফুটপাত দখল করে তাদের দোকান সম্প্রসারণ করেছেন আবার কেউ কেউ ফুটপাত দখল করে অন্য দোকানিকে দিনে ৫০০ টাকা হারে ভাড়া দিয়েছেন। এতে পথচারীদের হাটতে হচ্ছিল রাস্তার দিয়ে।

তিনি বলেন, রাস্তার দু’পাশে প্রায় ২৫ টি দোকান উচ্ছেদ করে প্রায় ৮ ফুট চওড়া ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ