২৬ মার্চ ২০২৬

হাটহাজারীতে ফ্রিজ থেকে বসত ঘরে অগ্নিকাণ্ড

হাটহাজারী প্রতিনিধি»

চট্টগ্রামে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নে রাতে ফ্রীজে আগুন থেকে পুড়ল বসত ঘর।

সোমবার (২২নভেম্বর)  রাত সাড়ে ৮টায় চৌধুরীহাটের  সর্দার পাড়া ঝুন্টু দাশের বসতঘরে অগ্নিসংযোগ ঘটনা ঘটে।

স্থানীয় অভি দাশ নামে এক ব্যাক্তি জানান সোমবার রাতে সর্দার পাড়া  ঝুন্টু দাশের বসতঘরে ফ্রিজে  বিদ্যুৎ লাইন দেওয়ার সময় হঠাৎ ফ্রিজের কম্প্রেশার বিকট শব্দ হয়।এ বিকট শব্দ থেকে আগুন ধরে যায়। আগুনের লেলিহানশীখা মুহূর্তে মধ্যে ঝুন্টু দাশের বসত ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলেও স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস  আসার আগে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। এতে বড় ক্ষয়ক্ষতির থেকে রক্ষা পেল।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও ডিফেন্স সিনিয়ার স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, আমরা স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে দ্রুত  ঘটনাস্থলে যায়। ততক্ষনে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার থেকে বেঁচে যায়।

বাংলাধারা/এফএস

আরও পড়ুন