হাটহাজারী প্রতিনিধি »
হাটহাজারী পৌরসদর বাজার এলাকা থেকে ফয়েজ নামে এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করে কিছু দুর্বৃত্ত। শুক্রবার (২৫জুন) আনুমানিক রাত ৯টায় বড় মাদ্রাসা সড়কের মুসলিম হোটেলের সম্মুখে এ অপহরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শুক্রবার রাতে ফয়েজ নামে ঐ ব্যবসায়ী নাস্তা করার পর হোটল থেকে বের হওয়ার সময় ৬-৭জনের একটি অপহরণকারী দল মেরুন রং এর সিএনজি অটোরিক্সা থেকে নেমে ডাকাত ডাকাত বলে চিৎকার করে হোটেলের সম্মুখ থেকে ঐ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা চালায়। ঐ সময় পৌরসভার কর বিভাগে সহকারী মো. আরিফের সন্দেহ হলে দৌঁড়ে গিয়ে অপহরণকারীদের নিকট থেকে ঐ ব্যবসায়ীকে চিনিয়ে নেয়। পরে লোকজন জড়ো হলে ঐ অপহরণকারীরা পালিয়ে যায়।
এ সময় ব্যবসায়ী ফয়েজ জানান, আমাকে কেন অপহরণ করতে এসেছে, তাদের পরিচয় আমি জানিনা এবং কেন আমাকে অপহরণ করতে এসেছে সে বিষয়েও আমি অবগত নয়। আমি হোটেল থেকে নাস্তা খেয়ে বের হওয়ার সময় কিছু যুবক আমাকে টেনে হিঁচড়ে মেরুন রং এর একটি সিএনজিতে তোলার চেষ্টা করছিল। পৌরসভা কর্মকর্তা আরিফ ভাই আমাকে তাদের থেকে উদ্ধার করে।
এ ব্যাপারে হাটহাজারী অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত বলেন, এ ব্যাপারে আমি অবহিত হওয়ার পর থানার তদন্তকর্মকর্তাদের উক্ত স্থানে পরিদর্শনের জন্য এবং কি কারণে এ ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে বের করার জন্য নির্দেশ প্রদান করেছি।
বাংলাধারা/এফএস/এআর












