২৭ মার্চ ২০২৬

হাটহাজারীতে মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ ও উন্নয়ন কাজের উদ্বোধন

হাটহাজারী প্রতিনিধি »

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ এবং উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার ( মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়)। উক্ত প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলার হাটাহাজারি উপজেলার মোট ২৪৪ জন শহীদ এবং এ পর্যন্ত মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধার সমাধি সংরক্ষণ ও উন্নয়ন করা হবে।

সোমবার (৩১মে) এ সংরক্ষণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।

ধলই ইউনিয়নের (পশ্চিম ধলই) শহীদ বীর মুক্তিযোদ্ধা নোয়া মিয়ার সমাধি সংরক্ষণ ও উন্নয়ন কাজের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম, গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী জনাব সৌরভ বিশ্বাস এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন