১৭ মার্চ ২০২৬

হাটহাজারীতে মুরগী ফার্মে অগ্নিকাণ্ড

হাটহাজারী প্রতিনিধি»

চট্টগ্রামের হাটহাজারীতে মুরগী ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার ( ১২ ফ্রেব্রুয়ারি) উপজেলার ধলই ইউনিয়নের ৪নং মুরাদ ঘাটা এলাকায় আবুল কালামের ব্যবসায় প্রতিষ্ঠানের একতলা ভবনের ছাদের উপর নির্মিত মুরগী ফার্মে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দিকে আবুল কালামের মালিকানাধীন ব্যবসায় প্রতিষ্ঠান একতলা ছাদে নির্মিত মুরগীর ফার্মে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। এতে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে, ফার্ম এবং বৈদ্যুতিক মিটার, মালামালসহ আসবাবপত্র পুড়ে যায়। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি টিম চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৫০হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন