বাংলাধারা প্রতিবেদন »
লবনের দাম প্যাকেটের গায়ে লেখা দাম অপেক্ষা বেশি নেয়ায় হাটহাজারী পৌরসভার দুই মুদি দোকানিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৮ থেকে ৯ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, লবনের দাম প্যাকেটের গায়ে লেখা মূল্য অপেক্ষা অধিক মূল্য নেয়ায় হাটহাজারী পৌরসভার দুই মুদি দোকানিকে জরিমানা করা হয়। প্রথম দিনে বিবেচনায় মেসার্স মেঝবাহ স্টোরকে ৫০০ টাকা ও মেসার্স খোরশেদ স্টোরকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। প্রথম দিনে সবাইকে সতর্ক করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম












