হাটহাজারী প্রতিনিধি »
মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় চট্টগ্রামের হাটহাজারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মোমবাতি প্রজ্জলন আলোচনা সভাসহ নানা কর্মসূচিতে দিবসটি পালন করে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে উপজেলা সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।
এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা সহ-ভূমি কমিশনার আবু রায়হান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মো. নাভিল ফারাবী, উপজেলা মৎস্য অফিসার নাজমুল হুদা রনি, হাটহাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ (অপারেশন) মো. শফিকুল ইসলাম, ধলই ইউপি চেয়ারম্যান আলমগীর জামান সিআইপি প্রমুখ।
আলোচনা সভায় দেশের জন্য জীবন উৎস্বর্গ করা সুর্যসন্তান বুদ্ধিজীবীদের স্মরণ করে বক্তারা বলেন, বাঙালি জাতির বিজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করতে, বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত সকলের পূর্ণাঙ্গ বিচার সম্পন্ন না হওয়ায় প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি, একাত্তরে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি বিভিন্ন সময়ে মাথাচাড়া দিয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তারা।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিসার সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন, পৌরসচিব বিপ্লব চন্দ্র মুহরি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন পদস্ত বিভাগীয় প্রধান, শিক্ষক-সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












