১৫ মার্চ ২০২৬

হাটহাজারীতে সংঘবদ্ধ ডাকাত চক্রের চার সদস্য গ্রেফতার, নগদ অর্থ ও হিসাব বই জব্দ

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকা থেকে চাঁদা আদেয়র সময় সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (৯ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মদুনাঘাট এলাকার ফজলুল হকের পুত্র মো. আলমগীর (৩৫), পটিয়ার বাবুল ঘোষের পুত্র সীকান্ত ঘোষ (৩৯), রাউজানের হাজী ওসমান গণির পুত্র মো. হাসান (৩৫), পটিয়ার মিলন দাসের পুত্র সুমন দাস।

র‌্যাব-৭ কর্তৃক জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে বিভিন্ন এলাকার অবৈধ সিএনজি, ট্রাক, টেম্পু ও দোকানপাট থেকে জোরপূর্বক চাঁদা আদায় করতো।

এসময় তাদের তল্লাশী করে ১৭ হাজার ১৫০ টাকা ও চাঁদা আদায়ের হিসাব বই জব্দ করা হয়।

আটকৃতদের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন