২৭ মার্চ ২০২৬

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

হাটহাজারী প্রতিনিধি  »

চট্টগ্রামের হাটহাজারীতে চাঁন্দের গাড়ি উল্টে মারুফ (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার (৩১ মে) সকাল সাড়ে ৫ টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক উপজেলার ইছাপুর চারাবটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ ইছাপুর বাজার সংলগ্ন বাঁশি কোম্পানির বাড়ির তৈয়বের পুত্র এবং ইছাপুর খেলোয়ার সমিতির গোল রক্ষক ছিলেন।

জানা গেছে, নিহত মারুফ বালু বোঝাই একটি চাঁন্দের গাড়ি নিয়ে হাটহাজারীর দিকে যাচ্ছিল। হঠাৎ ইছাপুর চারাবটতল কমিউনিটি হেলথের সামনে গাড়িটি উল্টে গেলে গাড়ির নিচে চাপা পড়ে মারুফ। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। সংবাদ পেয়ে গহিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নিহতের পিতার জিম্মায় লাশটি হস্তান্তর করে এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি থানায় নিয়ে যায়।

সত্যতা স্বীকার করেন রাউজান গহিরা হাইওয়ে পুলিশের ওসি কামরুল আজম। আজ দুপুর নিহতের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন