হাটহাজারী প্রতিনিধি»
চট্টগ্রামের হাটহাজারীতে ১২টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার( ১অক্টোবর) দিবারাত ২টার দিকে উপজেলার ৮নং মেখল ইউনিয়নের ইছাপুর বাজারে মুফতি ফয়জুল্লাহ সড়কের পাশে এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি ইউনিউট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে।প্রাথমিকভাবে প্রায় ১৫-২০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাদের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত ২ টার দিকে মার্কেটের উত্তর পাশে হঠাৎ আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে মার্কেটে ১২টি দোকান সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
এতে মুদি দোকান, কুলিং কর্ণার, চায়ের দোকান,গ্যাসের দোকান,কামারের দোকান,ঔষধ দোকানসহ বেশ কিছু দোকান ছিল।
এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়ার স্টেশন অফিসার মোঃ শাহজাহান অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে নিশ্চিত করেন।তিনি আরো জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ১৫-২০ লাখ টাকা ক্ষয়ক্ষতির হয়েছে।তবে তদন্তের পর সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
বাংলাধারা/এফএস/এফএস












