১৩ মার্চ ২০২৬

হাটহাজারীতে ১২০ টাকার ইনজেকশন ২৫০ টাকায় বিক্রি, জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায় আদর্শ ফার্মেসীতে ১২০ টাকার ইনজেকশন ২৫০ টাকায় বিক্রি করায় ফার্মেসী মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, ফেসবুকে সচেতন এক নাগরিকের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করি এবং অভিযোগের সত্যতা পাই। ইনজেকশনটির গায়ে বিক্রয়মূল্য লেখা ছিল ১২০ টাকা। বিক্রেতা মূল্যের স্টিকার তুলে ফেলেছেন। তাই তিনি প্রতিটি ইঞ্জেকশনের দাম নিচ্ছন ২৫০ টাকা। ক্রেতা প্রতিবাদ করলে বিক্রেতা বলেন, নিলে নেন না নিলে চলে যান। বাধ্য হয়ে ক্রেতারা কিনেও নেন। বিক্রেতা কোন ভাউচার দেখাতে পারেন নি। ইনজেকশনের বাড়তি মূল্য রাখায় ফার্মেসী মালিককে ৩ হাজার টাকা জরিমানাসহ মুচলেকা নেয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ