হাটহাজারী প্রতিনিধি»
তৃতীয় ধাপে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। ১৩,ইউনিয়নের এর মধ্যে ৬টি ইউপিতে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যানরা। বাদ পড়েছেন ৭ জন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) আওয়ামী লীগের কেন্দ্রিয় দপ্তর সম্পাদক বিপ্লব ব,ড়ুয়ার সাক্ষরিত এক চিঠিতে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান ১নং, ধলই ইউনিয়ন আলমগীরজ্জামান সিআইপি,৩নং গুমান মর্দন ইউনিয়নমজিবুর রহমান মুজিব, ৭নং গড়দুয়ারা ইউনিয়ন সরওয়ার মোর্শেদ, ৮নং মেখল ইউনিয়ন সালাউদ্দিন চৌধুরী,১২নং শিকারপুর ইউনিয়ন আবু বক্কর সিদ্দিকী, ১৩নং চিকনদন্ডী ইউনিয়ন হাসান জামান বাচ্চু বর্তমান চেয়ারম্যানদের মধ্যে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেনবাগতদের মধ্যে ৫নং নাঙ্গলমোড়া ইউনিয়ন হুমায়ুন কবির,৬নং ছিপাতলী ইউনিয়ন নুরুল আবেদীন জসিম,১০নং ইউনিয়ন উত্তর মাদার্শা শাহেদুল আলম,১১নং ইউনিয়ন ফতেপুর জয়নাল আবেদীন,১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন সরোয়ার উদ্দিন চৌধুরী ১৫নং বুড়িশ্চর ইউনিয়ন বেলাল উদ্দিন বিজয় মনোনয়ন পেয়েছেন।
বর্তমান চেয়ারম্যানদের মধ্যে বাদ পড়েছেন মোঃশামিম, ফতেয়াপুর ইউনিয়ন, আলহাজ্ব মোঃনুরুল আফসার, মির্জাপুর ইউনিয়ন,মনজুর হোসেন মোঃমাসুদ উত্তর মার্দাশা ইউনিয়ন,মোঃ বাবুল নাঙ্গলমোড়া ইউনিয়ন। স্থানীয় সরকার নির্বাচনের ৩য় ধাপে ঘোষিত তফসিল মতে আগামী ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাধারা/এফএস/এফএস












