৩০ মার্চ ২০২৬

হাটহাজারীতে ৬৩ জন পেল ইউএনও’র ‘ভালবাসার থলে’

বাংলাধারা প্রতিবেদন »  

হাটহাজারী উপজেলার স্বর্নের দোকানের কারিগর সমিতির এবং হাটহাজারী কার মাইক্রো সমিতির ৬৩ সদস্যকে ত্রাণ ভর্তি ‘ভালবাসার থলে’ দিল উপজেলা প্রশাসন।

বুধবার (৮ এপ্রিল) তাদের হাতে ত্রান তুলে দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, স্বর্নের দোকানের কারিগর সমিতি এবং হাটহাজারী কার মাইক্রো সমিতির মোট ৬৩ সদস্য উপজেলা প্রশাসনের ভালবাসার থলে গ্রহণ করে উপজেলা প্রশাসন কে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করল।

তিনি বলেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি সহায়তা দিয়ে পাশে দাড়ানোর। সামনেও এ চেষ্টা অব্যাহত থাকবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন