২৬ মার্চ ২০২৬

হাটহাজারীর ইউ পি নির্বাচনের তফসিল ঘোষণা

হাটহাজারী প্রতিনিধি»

হাটহাজারীর ১৩ টি ইউ পি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশনের আগারগাঁও অফিসে সভা শেষে দেশে ৩য় দাফে নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হয়। 

জানা যায়, এই উপজেলার আওতাধীন ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা রয়েছে। ১৪ টি ইউনিয়নের মধ্যে ১ নং ফরহাদাবাদ ইউ পির মেয়াদ পূর্ণ না হওয়ায় ঘোষিত তফসিলে বাকী ১৩টি ইউ পিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সূত্রে জানা গেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখ ২ নভেম্বর, মনোনয়ন পত্র বাচাই ৪ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। সর্বপরি ভোট গ্রহন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্র উল্লেখ করেছেন।

নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রাথীদের মধ্যে উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে দলীয় মনোনয়ন লাভের জন্য প্রার্থীরা নেতাদের নিকট তদবিরে ব্যস্ত সময় কাটাচ্ছে। যদিও এই তদবির অনেক পূর্ব থেকে শুরু করা হয়েছে।

তফসিল ঘোষণার পর তদবির আরো জোরদার হয়েছে। অনেক প্রর্থী ঢাকায় ছুটে যাওয়ার খবর ও জনশ্রুতি রয়েছে। 

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন