বাংলাধারা প্রতিবেদন »
পরিবেশের মানোন্নয়নে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী হাটহাজারী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। প্রতিটি বিদ্যালয় কমপক্ষে তিনটি করে গাছের চারা রোপণ করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে বলেন, পরিবেশের মানোন্নয়নে জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসন আজকের কর্মসূচি বাস্তবায়ন করছে।এর আগেও উপজেলা প্রশাসন গত দেড় মাসে প্রায় ১০ হাজার গাছ রোপণ করেছে। পরিবেশের মানোন্নয়নে এই ধারা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, হাটহাজারী উপজেলায় মোট ১৪৯ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি বিদ্যালয় কমপক্ষে তিনটি করে গাছের চারা রোপণ করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












