২৬ মার্চ ২০২৬

হাটহাজারী পৌরসভা ভ্রাম্যমান রাজস্ব আদায় ক্যাম্পের উদ্বোধন

হাটহাজারী প্রতিনিধি»

নিয়মিত পৌরকর পরিশোধ করে পরিকল্পিত, সুন্দর হাটহাজারী বিনির্মানে সহযোগিতা করুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারী পৌরসভা ভ্রাম্যমান রাজস্ব আদায় ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার( ৭অক্টোবর)সকালে পৌরসদরস্ত মিরেরহাট স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পৌর সহায়ক সদস্য এবং কর নিরুপণ ও আদায় বিষয়ক স্থায়ী কমিটি সহযোগিতায়  এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পৌর কর নির্ধারক জনাব মোঃ নিজাম উদ্দিন বলেন যে, বিধি অনুযায়ী ৩০শে সেপ্টম্বরের মধ্যে হালসনের পৌরকর পরিশোধ করলে ১০% রিবেট বা রেয়াত সুবিধা রয়েছে। কিন্তু তা অতিক্রান্ত হওয়ায় করোনা প্রাদুভার্বের  কারণে পৌর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী পৌরবাসীর কর পরিশোধের সুবিধার্থে এবং রাজস্ব আদায় কল্পে এই রিবেট সুবিধা অক্টোবর মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এ সময় পৌর সচিব বিপ্লব চন্দ্র মুহরি জানান,আমাদের পৌর প্রশাসক মোঃশাহিদুল আলমের সভাপতিত্বে মাসিক সভায় সিদ্ধান্ত ক্রমে ২০২১-২২অর্থ বছরে রাজস্ব আদায়ের নিমিত্তে ভ্রাম্যমান ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। তার আলোকে বৃহস্পতিবার ভ্রাম্যমান ক্যাম্প উদ্ধোধণ করা হয়। এসময় উপস্থিত পৌরসভা নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন,প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সহকারী কর আদায়কারী মোঃ রফিকুল ইসলাম,  মাষ্টাররোল কর্মচারী শিল্পী চক্রবর্ত্তী, শামিম আরা রুমি এবং অফিস সহায়ক মোঃ কামাল উদ্দিন ও মোঃ সেলিম উদ্দিন প্রমুখ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন