বাংলাধারা প্রতিবেদক »
গণপরিবহনে হাফ ভাড়া চালুর দাবিতে আন্দোলন করছেন চট্টগ্রামের শিক্ষার্থীরা। বুধবার (১ ডিসেম্বর) দুপুর ১১টায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নিয়ে এই বিক্ষোভ মিছিল শুরু করে তারা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, শুধু ঢাকায় হাফ পাস কার্যকর করলে হবে না, চট্টগ্রামেও হাফ পাস কার্যকর করতে হবে। এখানে বৈষম্য সৃষ্টি করার সুযোগ নেই। সিদ্ধান্ত হলে সবার জন্য তা প্রযোজ্য হতে হবে। শর্ত দিয়ে হাফ ভাড়া কার্যকরকে আমরা প্রত্যাখান করছি। ঢাকায় নয়, সারাদেশে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করতে হবে।
এসময় শিক্ষার্থীরা বলেন, সিদ্ধান্ত হলে সবার জন্য তা প্রযোজ্য হতে হবে। চট্টগ্রামেও হাফ পাস কার্যকর করতে হবে। এখানে বৈষম্য সৃষ্টি করার সুযোগ নেই। তেলের দাম কি শুধু ঢাকা শহরের জন্য বাড়ানো হয়েছে? ঢাকায় নয়, সারাদেশে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করতে হবে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, গণপরিবহনে হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। যান চলাচল যাতে বাধাগ্রস্ত না হয়, সেই চেষ্টা করছি।












