বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় একজনকে হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসন। এ সময় তাকে জরিমানা করা হয়।
আটককৃত ব্যক্তির নাম- আমিনুল ইসলাম জনি। তিনি রাউজানের নুরুল ইসলামের ছেলে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, মদুনাঘাট এলাকায় বালু উত্তোলনের সময় আমিনুল ইসলাম জনিকে হাতেনাতে আটক করি। হালদা থেকে বালু উত্তোলনের দায়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। হাটহাজারী থানা পুলিশ অভিযানে সহায়তা করেন বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম












