১৮ মার্চ ২০২৬

হালদায় অভিযানে ঘেরা জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি»

হালদা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার ৮ শ মিটার  ঘেরা জাল জব্দ করেছেন উপজেলা প্রশাসন। 

রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টা হতে মধ্যরাত ১.৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করেন ইউএনও মোঃ শাহিদুল আলম।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম জানান, হালদা নদীর রাউজান সীমান্তের গুজরা  ইউনিয়নের আজিমের ঘাট এলাকা হতে ২টি, নাপিতের ঘাট  ১টি, আমতুয়া ১টি, ছিপাতলী অংশের আলম্মের কুম ১টি মোট ৫ টি ঘেরা জাল উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৮ শ মিটার।

তিনি আরো বলেন, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত কঠোর অভিযান চলবে। সংশ্লিষ্ট সবাইকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য অনুরোধ করছি।

অভিযানে অংশগ্রহণ করেন ছিপাতলী ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ মাহাবুবুল আলম মানিক, জুনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, স্থানীয় গ্রামপুলিশ, স্বেচ্ছাসেবক রৌশনগীর। 

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন