২৬ মার্চ ২০২৬

হালদায় অভিযানে দুই হাজার ঘেরা জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি»

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত উত্তর মাদার্শা থেকে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম।

অভিযানে ইউএনওকে সহযোগিতা করেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাব্বানী ও মনিরুল ইসলাম। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরও পড়ুন