হাটহাজারী প্রতিনিধি »
হালদায় ডিম ছাড়ার জো(তিথি) চলছে, বজ্রসহ চলছে বৃষ্টিপাত। মা মাছ ডিম ছাড়তে হালদায় বিচরণ শুরু করেছে। মা মাছ শিকারের জন্য চোরা শিকারীরাও তৎপর। দিনের বেলায় জাল বসানোর তৎপরতা কমেছে। তাই উপজেলা প্রশাসন ভোর রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
মঙ্গলবার (১১মে) উপজেলার সাত্তারঘাট থেকে সমিতির হাট পর্যন্ত ভোর ৫ টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা ২হাজার ৫শত মিটার জাল জব্দ করা হয়েছে।
ইউএনও রুহুল আমিন জানান, কার্প জাতীয় মাছের বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ রক্ষায় ভোর ৫ টা থেকে সকাল সারে ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সাত্তারঘাট থেকে সমিতির হাট পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান করে ২হাজার ৫শত মিটার ঘেরা জাল জব্দ করা হয়। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। আইডিএফ সদস্য, আনসার সদস্যরাও অভিযানে সহায়তা করেন
বাংলাধারা/এফএস/এআর












