১৮ মার্চ ২০২৬

হালদায় মৃত ডলফিন উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি»

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে একটি মৃত ডলফিনসহ ৫ হাজার মিটার জাল উদ্ধার করেছে নৌ পুলিশ।

 বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মদুনাঘাট থেকে নাজিরহাট পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এসময় মদুনাঘাট দক্ষিণ মাদার্শা বড়ুয়া পাড়া এলাকায় মাছের জন্য পাঁতানো ঘেরা জালে আটকানো ৫ ফুট দৈর্ঘ্য ও ২০ কেজি ওজনের  একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন নৌ পুলিশের ওসি মিজান। সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম জানান, মৃত ডলফিনটিকে চবি গবেষণাগারে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন