হাটহাজারী প্রতিনিধি»
হালদা নদীতে অভিযান চালিয়ে ৮ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছেন হাটহাজারী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার( ১৬নভেম্বর) বিকাল ৪ টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ শাহিদুল আলম।
উপেজলা প্রশাসনের সূত্রে জানা যায়, ১৬ নভেম্বর বিকাল ৪ টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে হালদা নদীর মুখ থেকে ৮ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গড়দুয়ারার নয়াহাট থেকে কালুরঘাট ব্রীজ পর্যন্ত এলাকাজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহিদুল আলম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযান সম্পর্কে অবৈধ মৎস শিকারী’রা আঁচ করতে পেরে জাল ফেলে পালিয়ে যায়, তাদের কাউকে আটক করা যায়নি। পরে সেচ্ছাসেবীদের সহযোগিতায় জালগুলো উত্তোলন করা হয়। উদ্ধারকৃত জালের পরিমান ৮হাজার মিটার। অভিযানে সহযোগিতা করেন আইডিএফ, সেচ্ছাসেবী রোশনগীর।
বাংলাধারা/এফএস/এফএস












