২৫ মার্চ ২০২৬

হালদায় সাড়ে ৪ হাজার ঘেরা জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি »

হালদা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে নৌ পুলিশ। এছাড়া এ প্রথম হালদা থেকে রাক্ষশী সাকার মাছ ধরা পড়ে।

শনিবার (২ এপ্রিল) সকাল ৫টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত হালদার মোহনা থেকে মদুনাঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় হালদা নদীর উভয় পাড়ের কচুখাইন, চান্দগাঁও ওয়াসা নদীর পাড়, ছায়ার চর, মদুনাঘাট পানি শোধনাগার এলাকায় চট্টগ্রামের নৌ পুলিশ অফিসার ইনচার্য এ অভিযানে নেতৃত্ব দেন।

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, হালদা নদীর মোহনা এবং আশপাশ ৬টি এলাকা থেকে অবৈধভাবে পাতানো আনুমানিক ‌সারে ৪ হাজার মিটার চরঘেরা, ঘেরা জাল জব্দ করা হয়। এছাড়া ৫০টি বাঁশ উদ্ধার করা হয়। পরে বাঁশগুলো কেটে ভাসিয়ে দেওয়া হয়। মৎস্য শিকারী আমাদের উপস্থিতি টের পেয়ে সরু খালের মধ্য দিয়ে পালিয়ে যায়।

তিনি ‍আরও জানান, হালদা নদীর মা মাছ রক্ষা ও ডলফিন এবং জীববৈচিত্র্য রক্ষায় সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। হালদার মাছ ও জীববৈচিত্র্য রক্ষার্থে হাটহাজারী উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় সদরঘাট নৌ থানার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

আরও পড়ুন