২৫ মার্চ ২০২৬

হালদায় ১০ হাজার মিটার ভাসান জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি »

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার জাল জব্দ করেছে নৌ থানা পুলিশ।

বুধবার (২ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে নৌ পুলিশ সুপারের মোহাম্মদ মেমিনূল ইসলাম ভূইয়া পিপিএম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সদরঘাট নৌ থানার ওসি এবি এম মিজানুর বলেন, কর্ণফুলী নদী ও হালদা নদীর মোহনার হাইচার চর এলাকা থেকে আনুমানিক ১০ হাজার মিটার সুতার ভাসান জাল পাতানো অবস্থায় জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন