হাটহাজারী প্রতিনিধি »
মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযানে রাউজানের নোয়াবাড়ী ও হাটহাজারীর আমতুয়া অংশ হতে ৩ হাজার মিটার জাল জব্দ করেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোরে হালদা নৌ ক্যাম্পের এসআই আশরাফ এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, হালদা নৌ ক্যাম্পের এসআই আশরাফ ও সঙ্গীয় ফোর্স মঙ্গলবার ভোরে হালদা নদীর রাউজানের নোয়াবাড়ী ও হাটহাজারীর আমতুয়া অংশ হতে তিনটি চর ঘেরা জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের পরিমাণ ৩ হাজার মিটার।
হাটহাজারী থানার এসআই আশরাফ জানান, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রায় প্রতিদিনই হালদার বিভিন্ন পয়েন্টে আমরা টহল দিয়ে থাকি।টহলরত অবস্থায় ভোরে অভিযান চালিয়ে ৩হাজার মিটার জাল জব্দ করি।এ ধারা অব্যাহত থাকবে।












