হাটহাজারী( চট্টগ্রাম) প্রতিনিধি»
প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধ মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীর মদুনাঘাট অংশে ঝটিকা অভিযান চালিয়ে ৫শত মিটার কারেন্ট জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি
এ বিষয়ে মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি জানান, হালদায় ঝটিকা অভিযানে পাশ্ববর্তী উপজেলার সুমন নামে এক ডিম সংগ্রহকারী অবৈধ ভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করার সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৫শত মিটার কারেন্ট জাল সহ আটক করি।আটককৃত শিকারী মৌখিক ভাবে স্বীকৃতি দিয়েছেন ভবিষ্যতে অবৈধভাবে মাছ শিকার করবেন না।তাই সর্তক করে ছেড়ে দেওয়া হয়েছে জাল গুলো জব্দ করা হয়েছে।












