২৭ মার্চ ২০২৬

হালিশহরে ছাদ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর হালিশহরের ‘কে ব্লক’ এলাকার একটি ছয় তলা ভবের ছাদ থেকে পড়ে ৭ বছরের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

ওই ছাত্রের নাম মো. মেহেদী। সে স্থানীয় তানজিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

বুধবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, হালিশহর ‘কে’ ব্লক এলাকায় তানজিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. মেহেদী ছয় তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন