১৪ মার্চ ২০২৬

হালিশহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসক গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর হালিশহরে শাপলা আবাসিক এলাকার গলির সামনে সন্দ্বীপ জনতা ফার্মেসিতে অভিযান চালিয়ে ওসমান গণি (৩৪) নামের এক কথিত চিকিৎসককে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।

জানা যায়, এমবিবিএস পাশ না করে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে দেড় বছর ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছেন ওসমান। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আবুল উল্লাহর পুত্র। তিনি প্রতিজন রোগীর কাছ থেকে ৩০০ টাকা করে ‘ভিজিট’ নিতেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর সন্দ্বীপ জনতা ফার্মেসিতে অভিযান চালিয়ে ওসমান গণি নামের এক কথিত চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। তিনি এমবিবিএস পাশ না করেই দেড় বছর ধরে প্যাড ও ভিজিটিং কার্ডে নামের আগে ডাক্তার ও বিশেষজ্ঞ লিখে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ