২১ মার্চ ২০২৬

হালিশহর মেহের আফজল স্কুলের-৯৫ ব্যাচের বন্ধু সম্মিলন অনুষ্ঠিত

বাংলাধারা প্রতিবেদন »

বন্ধু বন্ধুই। যে সম্পর্কের সঙ্গে অন্য কোনো সম্পর্কের তুলনা করা যায় না। প্রকৃত বন্ধুত্বের সম্পর্ক কখনই নষ্ট হয় না। লেবানিজ দার্শনিক কাহলিল জিবরান বলেছেন, ‘বন্ধু তো সেইজন যে ধারণ করবে তোমার আত্মা, যাকে দেখে তোমার মনে হবে আলো আসছে আলো!’

সেই হারিয়ে যাওয়া বন্ধুদের আবারও খুঁজে পাওয়ার আকাংখায় গতকাল অনুষ্ঠিত হলো হালিশহর মেহের আফজল স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন প্রত্যয় ৯৫ এর বন্ধু সম্মিলন।

আয়োজনের মধ্যে ছিল নৌবিহার, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঞ্চ, ডিনার ও রেফেল ড্র।

স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুস সালাম, সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ছাত্র-ছাত্রীদের মধ্যে ছিলেন রিফাত, ফারুক ,জাহেদ ,মোজাহের, ওসমান, সম্রাট, মান্নান, আলতাব, জাবেদ, ফারুক,বাদশা মামুন, রুমা ,রোজী, গুলজার নুরজাহানসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

দিনভর পুরো অনুষ্ঠান নাচে গানে মাতিয়ে রাখে সহপাঠীরা। বন্ধুদের সামনে পেয়ে সকলেই হয়ে পড়েছিলেন ভীষণ নষ্টালজিক। দূরত্ব যে কখনোই প্রাণের বন্ধুত্বে কোন ছেদ ফেলেনি, তা এ মিলন মেলায় আগত বন্ধুদের দেখে প্রমাণিত হলো- সম্পর্কে আন্তরিকতা, বিশ্বস্ততা, শ্রদ্ধাবোধ ও ভালোবাসা থাকলে প্রাণে প্রাণ মিলবেই।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন