১২ নভেম্বর ২০২৬

হিযবুত তাহরীর ২ সদস্যের কারাদণ্ড

বাংলাধারা প্রতিবেদন  »

হিযবুত তাহরীর দুই সদস্যকে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। সন্ত্রাস দমনের মামলায় তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এরা হলেন চান্দগাঁও থানার খাজা রোডের সিরাজুল ইসলাম (৩০) ও চন্দ্রিমা আবাসিক এলাকার সাইফুল আলম চৌধুরী (৩২)। তাদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চট্টগ্রামের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম এই রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন