বাংলাধারা বিনোদন »
সম্প্রতি বাগদান সারলেন মডেল ও অভিনেত্রী আফ্রি সেলিনা। পাত্র হৃদয় খান পেশায় একজন ব্যবসায়ী। শুক্রবার (১২ জুলাই) রাতে রাজধানীর বসুন্ধরার নিজ বাসায় এক ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সম্মতিতে আংটি বদল হয়।
আফ্রি বলেন, আমার মায়ের পছন্দেই সবকিছু হয়েছে। তবে ছেলেকে আমি অনেকদিন ধরেই চিনি। আমার মা যখন অসুস্থ ছিলেন অনেকদিন তখন সে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তখন থেকেই তার প্রতি আমার মায়ের একটা ভালো লাগা তৈরি হয়েছে। মায়ের ইচ্ছাকেই আমি সম্মতি দিয়েছি।
এখন সবেমাত্র আংটি বদল হয়েছে। তবে আমরা দুজন নিজেদেরকে আরও একটু সময় দিতে চেয়েছি। যার কারণে বিয়ের জন্য একটু সময় নিচ্ছি। চলতি বছরের শেষের দিকে নয়তো আগামী বছরের মাঝামাঝি সময়ে বিয়ের কাজটা সম্পন্ন হবে।
তখন অনুষ্ঠান করে সবকিছু হবে। ‘ওম্যান্স ওয়ার্ল্ড’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ২০১১ সালে শোবিজে যাত্রা শুরু করেছিলেন আফ্রি সেলিনা। এরপর মডেলিং ও অভিনয় নিয়ে সমানতালে ব্যস্ত রেখেছেন নিজেকে। ছোট পর্দা ছাপিয়ে বড় পর্দাতেও অভিনয় করেছেন তিনি। এখন ব্যস্ত রয়েছেন আসছে ঈদের বেশ কিছু নাটক ও মিউজিক ভিডিও নিয়ে।
বাংলাধারা/এফএস/এমআর/আর












